School: ২৫ লক্ষ টাকার আর্থিক দুর্নীতি, অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে

স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির প্রাক্তন সভাপতির বিরুধ্যে অর্থ তছরুপের অভিযোগ উঠল। এনিয়ে পোস্টের ছড়িয়ে পড়েছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালা চত্বরে।

জানাগেছে ওই এলাকার ক্ষুদ্ধ অভিভাবক ও প্ৰাক্তন ছাত্ররা দুর্নীতির অভিযোগ তুলে হাওড়া ও আমতা রড অবরোধ করে। ওই স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন ডক্টর কুমার জ্যোতি ব্যানার্জি। তার বিরুদ্ধে ইতেছে ২৫ লক্ষ টাকা আর্থিক গরমিলের অভিযোগ।

প্রসঙ্গত, সরকারি টাকা আত্মসাতের খবর প্রায় দিনিই উঠে আসছে। সে ক্ষেত্রে যদি সেই আর্থিক তছরুপ তথা চুরির ঘটনায় নাম জোরে শিক্ষক ও ডাক্তার দের তাহলে তা চরম ভাবে সামাজিক লজ্জার বিষয়। নেতা থেকে শিক্ষক প্রায় সকলেই তাদের সন্মান হারাতে বসেছেন তাদের কর্মকান্ডের কারণে।