BigNews: অনুব্রত মণ্ডলের চালকলে পিটিয়ে খুন, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আজ অনুব্রত মন্ডলের রাইস মিলে হানা দিয়েছে সিবিআই। খোঁজ চলছে বিভিন্ন গুরুত্তপুর্ন নথির। আর তার মাঝেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন এক প্রতক্ষ্য দর্শী। তার দাবি তিন মাস আগেই এক নিরাপত্তা রক্ষীকে পিটিয়ে খুন করা হয়েছে।
জানাগিয়েছে তাকে বেধড়ক মারধর করার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় বোলপুর সিয়ান হসপিটালে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে। সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু কেন এমন ভাবে ওই নিরাপত্তা রক্ষীকে মারা হলো তা নিয়ে এখন উঠছে প্রশ্ন। এমনকি ওই নিরাপত্তা রক্ষীর মৃত্যু ও মারধর নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে।