মর্মান্তিক! বাংলায় ডুবলো মৎস্যজীবীদের ট্রলার, নিখোঁজ ১৮ জন
August 19, 2022

বঙ্গোপসাগরে দুর্যোগের পূর্বাভাস পেয়ে ফিরছিলো ট্রলারটি। কেঁদো দ্বীপের কাছে এসে বিপাকে পরে ডুবে যায় ট্রলার সেই সাথে নিখোঁজ হয় ১৮ জন।
আজ শুক্রবার সকাল ৯টা র সময় ঘটে এমন মর্মান্তিক ঘটনা। খবর পৌঁছতেই প্রশাসন শুরু করে দেয় উদ্ধার কাজ। ইতিমধ্যে কাকদ্বীপ ও পাথর প্রতিমা থেকে রওনা দিয়েছে উদ্ধার করি বেশ কয়েকটি ট্রলার।
মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে উপকূল রক্ষী বাহিনীকেও। প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা করা হচ্ছে সকল নিখোঁজ মৎসজীবীদের সুষ্ঠ ভাবে উদ্ধার করে আনতে। আজ বিকেলের মধ্যেই পাওয়া যাবে হয়তো সুখবর সেই আশায় বুক বাঁধছে মৎস্যজীবীদের পরিবারের লোক ও আত্মীয় স্বজনরা।