5G স্পেকট্রাম: কেন্দ্রের দ্রুত তৎপরতায় অবাক Airtel প্রধান

প্রাথমিক টাকা প্রদানের কয়েকঘন্টার মধ্যেই সরকার ইস্যু করে দিলো 5G স্পেকট্রামের বরাদ্দ। আর সেই কারণেই সরকারের কাজের দ্রুততার প্রশংসা করলো ভারতের অন্যতম টেলিকম সংস্থা এয়ারটেলের প্রধান সুনীল মিত্তাল।

ভারতী এয়ারটেলের প্রধান সুনীল মিত্তল বলেন ‘টেলিকমিনিকেশন মন্ত্রকে আমি গত ৩০ বছর ধরে কাজ করছি।এই প্রথম এমন হলো। কোনো হয়-হট্টগোল নেই ,কোনো ফলোআপ নেই ,কাউকে তোষামোদ করার ব্যাপার নেই। এটা এমন একটি পরিবর্তন যা জাতিকে পাল্টে দিতে পারে।

প্রসঙ্গত, উন্নত প্রযুক্তিউর সাথে তাল রেখে আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশে শুরু হতে পারে 5G পরিষেবা। মনে করা হচ্ছে এই প্রযুক্তি চালু হলে আরও বাড়বে ইন্টারনেট গতি। ফলে দ্রুত হবে ডিজিটাল প্রযুক্তির কাজ। তথ্য পাওয়া যাবে আরও দ্রুত উঠে আসবে নতুন নতুন প্রযুক্তি যা করে দেবে মানুষকে অবাক।