BigNews: কয়লার পর এবার গরু, বড় পদক্ষেপ নিলো সিআইডি
August 19, 2022

রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডি কয়লার পর এবার শুরু করলো গরু পাচার কাণ্ডের তদন্ত। পুলিশি সূত্রে পাওয়া খবর অনুযায়ী সিআইডির এক স্পেশাল নেতৃত্বে উত্তর ২৪ পরগনার মাটিয়া এবং মুর্শিদাবাদের সুতি থানার দুটি পুরোনো গরু পাচার মামলার তদন্ত নোতুন করে শুরু করেছে।
জানাগেছে ২০১৭ সালের ওই দুটি মামলায় স্থানীয় পুলিশ গরু ভর্তি এক লরি আটক করে। গেরেফতার করা হয় লরি চালক ও খালাসীকে। তারপর সেই মামলার সুমেরু হয় তদন্ত। তদন্ত শেষে সেই মামলার চার্জশিট পেশ করা হয়।
প্রসঙ্গত, এই মুহূর্তে গরু পাচার কাণ্ডে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত হয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল। এই মুহূর্তে চলছে সেই মামলার জোর তদন্ত।