মাথায় রিলের ভূত! গঙ্গায় স্নানে নেমে স্রোতের তোড়ে মর্মান্তিক পরিণতি, ভিডিয়ো বানাতে গিয়ে পা পিছলে ‘মৃত্যু’

সোশ্যাল মিডিয়ায় লাইক ও ফলোয়ার বৃদ্ধির নেশা এখন অনেকের কাছেই জীবনের চেয়েও মূল্যবান। সেই বিপজ্জনক নেশার বশবর্তী হয়ে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মর্মান্তিক পরিণতি হল এক তরুণীর। মণিকর্ণিকা ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে রিল বানানোর সময় স্রোতের তোড়ে ভেসে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।
এই ভয়াবহ ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে এবং সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী গঙ্গায় নেমে ধীরে ধীরে জলের গভীরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, সম্ভবত রিল ভিডিও তৈরি করার জন্য। আচমকাই তাঁর পা পিছলে যায়। প্রবল স্রোতের তোড় মুহূর্তের মধ্যে তাঁকে ভাসিয়ে নিয়ে যায়।
📍 उत्तरकाशी : मणिकर्णिका घाट पर गंगा नदी में डूबी युवती
🌊 रील बनाने के चक्कर में युवती की डूबकर मौत
📹 गंगा घाट किनारे रील बनाते समय युवती का पैर फिसला
💔 हादसे में युवती की जान गई#Uttarkashi #ManikarnikaGhat #TragicAccident #GangaRiver #ViralReel pic.twitter.com/tPSdCpMyax— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) April 16, 2025
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর ওই অংশে জলের স্রোত বেশ তীব্র ছিল। রিল বানানোর উন্মাদনায় সেই বিপদ অগ্রাহ্য করেছিলেন তরুণী। পা পিছলে যাওয়ার পর স্রোতের সঙ্গে পাল্লা দেওয়ার কোনও সুযোগ তিনি পাননি। চোখের পলকেই জলের তোড়ে তলিয়ে যান তিনি।
এই মর্মান্তিক ঘটনা ফের একবার সোশ্যাল মিডিয়ার বিপজ্জনক ট্রেন্ডের দিকে আঙুল তুলেছে। লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য অনেকেই জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করছেন না। প্রশাসনের পক্ষ থেকেও বারবার এমন বিপজ্জনক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই বিপজ্জনক স্থানে গিয়ে রিল বানানো এবং ছবি তোলার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র কিছু লাইক ও ফলোয়ার পাওয়ার এই মানসিকতা কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নও উঠছে বার বার।