নিজের জন্মদিনের পার্টিতে যেভাবে ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩ জন

উত্তর প্রদেশের মীরুটে ১৯ বছর বয়সী এক তরুণী নিজের জন্মদিনের পার্টিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাদের মধ্যে ওই তরুণীর ভাইয়ের এক বন্ধুও রয়েছে।

১১ আগস্ট জন্মদিন ছিল ঐ তরুণীর। আর সন্ধ্যায় নিজের জন্মদিনের পার্টিতেই ধর্ষণের শিকার হন তিনি। পরদিন একটি হোটেলে আবারো ধর্ষণের শিকার হন ওই তরুণী।

জানা গেছে, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করে ওই তিনজন। এ সময় তাদের বাধা দিতে গেলে মারধরের শিকার হন ওই তরুণী।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হচ্ছেন মীরুটের বাসিন্দা শেখর, মোদিনগরের বাসিন্দা কৃষ্ণা ও অর্জুন। ওই তরুণীর মৃত ভাইয়ের বন্ধু ছিলেন শেখর। তিনি পালিয়ে গিয়ে এক তরুণীকে বিয়েও করেছিলেন।

ওই তরুণী ১১ আগস্ট শেখরের সঙ্গে দেখা করতে এবং তার জন্মদিন উদযাপন করতে একটি রেস্তোরাঁয় যান। শেখর তার বন্ধু কৃষ্ণের সঙ্গে রেস্তোরাঁয় পৌঁছান, কিন্তু রেস্তোরাঁয় প্রচণ্ড লোক সমাগম দেখে তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেখর ওই তরুণীকে নিয়ে তার আরেক বন্ধু অর্জুনের গ্যারেজে পার্টির আয়োজন করে। তারা বাইকে করে অর্জুনের গ্যারেজে পৌঁছায়।

তরুণী গ্যারেজে জন্মদিনের কেক কাটেন। পরে চারজন একসঙ্গে নাচানাচি করে জন্মদিন উদযাপনের সময় পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে তারা। পরে ১২ আগস্ট সকালে অভিযুক্তরা মেয়েটিকে কৃষ্ণের একটি গাড়িতে করে বিজনোরে নিয়ে যায়। সেখানে একটি হোটেল রুমে তরুণীকে আবারো ধর্ষণ করে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *