বৈঠক শেষে জাতিসংঘের সঙ্গে সম্মত ইউক্রেন

জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে আন্তর্জাতিক অটোমিক এনার্জি এজেন্সির লক্ষ্যকে সমর্থন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
টানা কয়েকদিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ওপর রাশিয়া ও ইউক্রেনের হামলা-পাল্টা হামলার পর সেটির বিপর্যয়ের শঙ্কা ছিল।
তুরস্কের প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক মেষে বৃহস্পতিবার লাভিভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক অটোমিক এনার্জি এজেন্সি ও অন্যান্য সংগঠনের স্বচ্ছতা ও অবস্থার নিয়ন্ত্রণই পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করবে।
তবে আন্তর্জাতিক অটোমিক এনার্জি এজেন্সির প্যারামিটারে (নির্দিষ্ট পদ্ধতি) রাশিয়া সম্মত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
সংবাদ সম্মেলনে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সৈন্যদের প্রত্যাহার ও এর আশপাাশে সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধের পুনরাবৃত্তি করেন জেলেনস্কি।
জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বিগ্ন তখনই বেড়েছে যখনই গত বৃহস্পতিবার কেন্দ্রটি হামলার পরিকল্পনার জন্য ইউক্রেন-রাশিয়া পরস্পরকে দোষারুপ করছে।
ইউক্রেনে অভিযান চালানোর প্রথম দিকেই ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে রাশিয়া। এরপর কিভ ও মস্কো কেন্দ্রটি বারবার হামলার জন্য পরস্পরকে দায়ী করছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যাব এরদোগান জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সামরিক কর্মকাণ্ডে উদ্বিগ্ন ছিলেন। তিনি বলেন, আমরা অন্য চেরনোবিল চাই না।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তিও গুতেরেসও উদ্বিগ্ন প্রকাশ করে বলেন, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সেনাদের সরাতে হবে। আমরা বলতে চাই, বিদ্যুৎকেন্দ্রটির যেকোনো ধরনের ক্ষতি আত্মহত্যার শামিল।