এশিয়া কাপে বাবরের বিরুদ্ধে ‘রণক্ষেত্রে’ নামতে তৈরি রোহিতের দল

আর মাত্র বাকি 9 দিন , তার পর মুখোমুখি হবে ভারত – পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। এশিয়া কাপের এই দুই দলের ম্যাচ দেখার জন্য জনগণ উল্লাসিত। গত বছর T টো বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিলো ভারত। সেই হারের ক্ষত এখন শুকায়নি। ফের একবার 28 তারিকে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের সম্মুখীন হবে। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা এশিয়া কাপের আগে জোর গলায় জানিয়ে দেন , দলের খেলার পদ্ধতি পাল্টে গিয়েছে। রোহিতের কোথায় বোঝা যাচ্ছে , বাবরের বিরুদ্ধে রনক্ষেতে নামার জন্য তৈরি রোহিতের দল।

2021 সালে T -20 বিশ্বকাপের পর ভারত – পাকিস্তানের খেলার রণভূমিতে সাক্ষাৎ হয়নি। হিটম্যান রোহিতের কাছে এখন সেই ম্যাচ অতীত।ভারত অধিনায়ক আসন্ন এশিয়া কাপে ভারত – পাক ম্যাচের ব্যাপারে বলেন ,”দৃঘদিন পর এশিয়া ক্যাপ শুরু হতে চলেছে। তবে আমরা গত বছর দুবাইতে pakistaner বিরুদ্ধে খেলেছি। যেখানে ফলাফলটি আমাদের পক্ষে ছিল না। তবে এশিয়া কাপ আলাদা। এবং দল এখন অন্যরকম খেলেছে। এবং আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। ফলে আমাদের দলে অনেক কিছু বদলে গিয়েছে। ”

এবারের এশিয়া কাপ হবে মরুভূমির দেশে। তার ফলে আবহাওয়া একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাপ্টেন রোহিত এই ব্যাপারে বলেন ,” আমাদের কিছু প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার আগে আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ ৪০ ডিগ্রী তাপমাত্রায় খেলাটা কিন্তু মুখের কথা নয়। ফলে এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে।”