সব প্রমাণ হবে, বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

ইডি হেফাজতের মেয়াদ শেষে রাজ্যে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় ৫ আগস্ট প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ, বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে প্রশ্ন তুলেছিলেন, ‘পার্থ যদি এটি গুরুত্বপূর্ণ হন, তাহলে ১৪ দিনের হেফাজতে তাঁকে একদিন মাত্র জেরা করা হল কেন ?’ এদিকে, এদিন এজলাস থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে ছেঁকে ধরেন সাংবাদিকরা। আর এবার রীতিমতো ‘ভবিষ্য়ৎবাণী’ করলেন পার্থ, তাঁর কথায়, ‘কেউ ছাড় পাবে না, সঠিক সময়ে সব প্রমাণ হবে।’
সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রীর সঙ্গে গ্রেফতার হয়েছেন তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। প্রথমে পার্থ চট্টোপাধ্যায় এবং পরে অনুব্রতর গ্রেফতারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।