আদালতে স্বস্তি পেল অনুব্রতর মেয়ে সুকন্যা , নিয়োগপত্র পেশের নির্দেশ প্রত্যাহার করলো বিচারপতি

আদালত থেকে আপাতত স্বস্তি পেল অনুব্রতর মেয়ে সুকন্যা। বীরভূমের তৃনমুল জেলা সভাপতি অনুব্রত মন্ডল এখন রয়েছে CBI এর হেফাজতে। এখন তার মেয়ে সুকন্যা মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, TET পরীক্ষায় পাশ না করে চাকরি পেয়েছে তিনি। আদালত তাকে বৃহস্পতিবার হাজির হতে বলে। সুকন্যা আদালতে পেস হলেও ,তার কাজ থেকে কোনো নথি চাওয়া হয় নি। বিচারপতি অভিজিৎ গঙ্গপাধ্যায় সুকন্যা সহ আরো ৬ জনকে এ দিন আদালতে পেশ হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এ দিন বৃহস্পতিবার সেই নথি পেশ করার নির্দেশ পত্যাহার করে নিয়েছেন বিচারপতি।জানা গিয়েছে যে, মূল মামলার সাথে অতিরিক্ত হলফনামার কোনো সম্পর্ক না থাকায় বিচারপতি এই নির্দেশ প্রত্যাহার করেন।

প্রাথমিক স্কুলে নিয়োগ সক্রান্ত মামলায় বুধবার আইনজীবী ফিরদৌস সালিম আদালতে অতিরিক্ত ফলফনামা পেশ করেন। আদালতে আইনজীবী অভিযোগ করেন , অনুব্রতর মেয়ে TET পরীক্ষায় পাশ না করেই প্রাথমিকে চাকরি পেয়েছেন। তিনি আরো অভিযোগ করেন , চাকরি পাওয়ার পরেও একদিনও স্কুলে যায় নি সুকন্যা। বরং হাজিরার খাতা আনা হতো সুকন্যার বাড়িতে। তাই স্কুলে না গিয়ে বাড়িতে বসেই বেতন পাচ্ছিলেন তিনি।

অভিযোক সুকন্যা সহ অনুব্রতর ঘনিষ্ঠ আরো ৬ জনের বিরুদ্ধে TET পাশ না করে চাকরি পাওয়ার এই একই অভিযোগ রয়েছে । কিন্তু অতিরিক্ত হলফনামা থাকা সত্ত্বেও বিচারপতি বিচারকাজে অগ্রসর হলেন না
বিচারপতি।