কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে এবার মহার্ঘ ভাতা, রাজ্য সরকারি কর্মীদের জন্য ২% ডিএ বৃদ্ধির ঘোষণা !

সম্প্রতি কেন্দ্রীয় সরকার তাদের সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করার পর, এবার এই রাজ্যের সরকারও তাদের কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সরকারি কর্মীরা ২% হারে ডিএ বৃদ্ধি পাবেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ১৬ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন। শুধু তাই নয়, রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন।

এই ঘোষণাটি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রীয় সরকারের মতোই উত্তর প্রদেশ সরকারের এই ডিএ বৃদ্ধিও চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। রাজ্যের সরকারি কর্মীরা এপ্রিল মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত ডিএ পাবেন, যা আগামী মে মাসের বেতনের সাথে প্রদান করা হবে।

শুধু ডিএই নয়, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ের বকেয়া ডিএ-ও সরকারি কর্মীরা মে মাসের বেতনের সঙ্গেই পাবেন। অর্থাৎ, ডিএ বৃদ্ধির পাশাপাশি এরিয়ারও হাতে পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।

উল্লেখ্য, সম্প্রতি সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। সেই পথ অনুসরণ করেই এবার উত্তর প্রদেশ সরকারও একই হারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল। এতদিন যোগী রাজ্যের সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পেতেন, যা এই ২% বৃদ্ধির পর ৫৫ শতাংশে দাঁড়াল। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে ডিএ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারি কর্মীরা স্বভাবতই খুশি।