প্যানেল ছাড়াই কিভাবে নিয়োগ ! শিক্ষামন্ত্রী সাথে বৈঠকে অভিযোগ TET উতীর্ণদের

TET উতীর্ণ প্রার্থীরা চাকরি না পেয়ে দীর্ঘ দিন ধরে দিশেহারা। দিনের পর দিন ধর্ণা দিয়েছে সরকার কিছু করবে তার আসায়। এই ধর্ণা চলে গিয়েছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনেও। শেষ পর্যন্ত দীর্ঘ দিনের ধরনের ফল তারা পেয়েছে ,তাদের কথা শুনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরি প্রার্থীদের দাবি , মন দিয়ে তাদের কথা শুনেছেন শিক্ষামন্ত্রী এবং তাদের সমস্যাকে লিখিত আকারে জমা দিতে বলেছেন ব্রাত্য বসু। চাকরি প্রার্থীরা বলেন চাকরি নিয়ে কোনো আশ্বাস না দিলেও এতদিন যে তাদের কথা শোনার কোনো লোক ছিল না যেকোন অন্তত কেউ শুনলেন।

2014 সালে TET পরীক্ষায় উতীর্ণ প্রার্থীদের মধ্যে ৬ জনের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন ব্রাত্য বসু । বিকাশ ভবনে শিক্ষমন্ত্রী তাদের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসেন। TET তে উতীর্ণ প্রার্থীদের দাবি ,2014 সালে ১৬ হাজারের বেশি নিয়োগের কথা জানানো হয়েছিল। কিন্তু পরে জানা যায় শুধু গা হাজার জনের চাকরি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিয়োগ প্রার্থীদের কোনো প্যানেল বের হয়নি। যাদের চাকরি হয়েছে তাদের SMS করে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী সাথে যারা বৈঠকে বসেছিলেন তারা সবাই TET পরীক্ষায় পাশ করেছেন বলে দাবি করেছেন। কিন্তু সরকারি চাকরিতে প্যানেল ছাড়া কিভাবে নিয়োগ হয় তা নিয়ে তারা প্রশ্ন তোলেন। বৈঠকে ব্রাত্য বসু প্রতিনিধিদের বলেন , আগামী সোমবার তাদের অভিযোক লিখিত আকারে চেয়েছেন তিনি। কিন্তু চাকরি নিয়ে কোনো আশ্বাস দেননি তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *