PAN কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নির্দেশিকা! প্যান কার্ডে এই বদল না করলে বন্ধ হয়ে যাবে BANK অ্যাকাউন্ট

আধার কার্ড এবং প্যান কার্ড বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে অন্যতম। আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজের জন্য এই দুটি কার্ড অপরিহার্য। তাই এগুলিকে সবসময় যত্নে রাখার চেষ্টা করি আমরা।
ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে অন্য কোনও আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
এবার প্যান কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করল আয়কর দফতর। সেই নির্দেশিকা অনুযায়ী, প্যান কার্ডে নির্দিষ্ট কিছু পরিবর্তন না করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
আয়কর দফতরের জারি করা নির্দেশিকা অনুসারে, যাদের আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড ইস্যু করা হয়েছে, তাদের অবিলম্বে তাদের আসল আধার নম্বর দিয়ে প্যান কার্ড আপডেট করতে হবে।
এই সংযুক্তিকরণের জন্য শেষ তারিখ ধার্য করা হয়েছে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর।
নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, যাদের আধার এনরোলমেন্ট আইডির ভিত্তিতে প্যান কার্ড দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে অবশ্যই তাদের আসল আধার নম্বর আপডেট করতে হবে। অন্যথায়, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং সেটি আর ব্যবহারযোগ্য থাকবে না।
যদি আপনার প্যান কার্ড কাজ না করে, তাহলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না। এছাড়াও, ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও কাজ করাও সম্ভব হবে না।
শুধু তাই নয়, যে কোনও ধরনের বিনিয়োগের ক্ষেত্রেও অসুবিধা দেখা দেবে। সম্পত্তি কেনা-বেচার ক্ষেত্রেও আপনি সমস্যায় পড়তে পারেন।
এই আপডেটটি করার জন্য আপনাকে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে (Income Tax e-filing portal) লগইন করতে হবে। সেখানে আপনার প্যান নম্বর দিন। এরপর ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করুন। সেখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) প্রদান করুন।
এইভাবে রেজিস্টার করার পরে, আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। সেই মেসেজটি পেলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্যান কার্ডটি আপনার আসল আধার নম্বরের সাথে আপডেট হয়ে গিয়েছে। তাই, সমস্যা এড়াতে ৩১শে ডিসেম্বরের আগে আপনার প্যান কার্ড আপডেট করে নিন।