ভয়ংকর সাহসী ভারতের যে কৃষক, সিংহের সাথে লড়াই করে বাঁচালেন প্রাণ

তৃতীয়বার সিংহের আক্রমণের মুখে পড়েন ভাবেশ। কাকতালীয়ভাবে আগের দুইবার আক্রমণও হয়েছিল ঠিক একই জায়গায়। তখনো সামান্য জখম হয়েছিলেন ভাবেশ। সম্প্রতি ভারতের গুজরাটে ঘটেছে এমন ঘটনা।
ভারতে সংবাদমাধ্যম জানায়, গুজরাটের আমরেলা জেলার অম্বরেডী গ্রামের বাসিন্দা ভাবেশ ভড়বার। গত শনিবার গ্রামের বাইরে গরু চরাতে যান। সেখানে হঠাৎ করেই তার ওপর হঠাৎ আক্রমণ করে একটি সিংহ।
ভাবেশ সঙ্গে সঙ্গে সিংহের সাথে করতে থাকেন লড়াই সেই সাথে চিৎকার শুরু করে দেন। তা শুনে আশপাশ থেকে ছুটে আসেন লোকজন। এরপর ভাবেশকে ছেড়ে পালিয়ে যায় সিংহটি।
আক্রমণে ওই কৃষকের হাত-পা জখম হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভাবেশের অবস্থা স্থিতিশীল।
স্থানীয়রা জানিয়েছেন, আমরেলা জেলার অসংরক্ষিত জায়গায় প্রায় ১০০ সিংহ ঘুরে বেড়াচ্ছে। ফলে বারবারই সিংহদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। কারো মৃত্যু হচ্ছে, কেউ হয়তো কপালজোরে বেঁচে ফিরছেন।