OMG! কাটা মাথা হাতে নিয়ে ২৫ কিলোমিটার হেঁটে থানায় যুবক, করলেন আত্মসমর্পন

ফুটবল ম্যাচের বাজির ৫০০ টাকা নিয়ে বিতর্কের পর প্রতিবেশীর মাথা কাটার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ বলছে, মুণ্ডু হাতে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন ঐ যুবক।
সোমবার ভারতের আসামের উত্তরাঞ্চলের সনিটপুর জেলায় এ ভয়ানক ঘটনাটি ঘটেছে।-খবর এনডিটিভির।
ঘটনা আগে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ফুটবল ম্যাচের আয়োজন হয়। সেই আয়োজনের পরই ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, ফুটবল ম্যাচ জয়ের পর তুনিরাম একটি ছাগল পুরস্কার পান। তখন বাজিতে হারা যুবক বইলা হেমরামকে ছাগলটি জবাই করতে সহায়তার কথা বলে তুনিরাম। কিন্তু হেমরাম সঙ্গ দিতে অস্বীকার করলে তুনিরাম রাগান্বিত হয়ে আক্রমণ করে বসে।
তারা আরো জানায়, হত্যার পর হেমরামের মুণ্ডু নিয়ে বাড়িতে যায় তুনিরাম। তখন তার ভাইয়েরা তাকে মারধর করলে সে পালিয়ে যায়। পরে তুনিরাম ২৫ কিলোমিটার হেঁটে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তিনি হত্যায় ব্যবহৃত চাপাতি হস্তান্তর করেন।
এক পুলিশ কর্মকর্তা বলেন, তুনিরামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। একই সঙ্গে সব দৃষ্টিকোণ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।