OMG! নদীতে পরে গেল ভারতীয় সেনা বাহিনীর বাস, নিহত ৭ জন, আহত ৩০ জন

জম্মু ও কাশ্মীরের একটি নদীতে বাস পড়ে ভারতের নিরাপত্তা বাহিনীর অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্যকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় অন্তত আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা সঙ্কটজনক।

এনডিটিভি জানায়, ঐ সেনাদের নিয়ে বাসটি চন্দনওয়ারি থেকে পাহলগাম যাচ্ছিল। বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৩৭ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ সদস্য ছিলেন।

পিটিআই জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ঘাঁটিতে ফিরছিল।