বিয়েবাড়ির মেনু কার্ডে স্বাস্থ সচেতনতার ছোঁয়া, পদের নামের পাশে উল্লেখ ক্যালোরির পরিমাণ!

আজকাল স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা নেহাত কম নয়। সুস্থ জীবন যাপনের জন্য পরিমিত আহারের গুরুত্বও অনস্বীকার্য। কী খাচ্ছেন এবং কতটা পরিমাণে খাচ্ছেন, এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকেন অনেকেই। এবার সেই স্বাস্থ্য সচেতন মানুষদের কথা মাথায় রেখেই এক অভিনব উদ্যোগ দেখা গেল বিয়েবাড়ির মেনু কার্ডে। বিভিন্ন পদের নামের পাশেই উল্লেখ করা হয়েছে সেই খাবারে উপস্থিত ক্যালোরির পরিমাণ! এই নতুন ভাবনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়োচ্ছে।

আধুনিক অনেক রেস্তোরাঁতেই আজকাল মেনু কার্ডে দামের পাশাপাশি ক্যালোরির পরিমাণ উল্লেখ করার চল দেখা যায়। তবে বিয়েবাড়ির মতো অনুষ্ঠানে এমন ভাবনা সম্ভবত এই প্রথম। যেখানে সাধারণত এলাহি খাবারের আয়োজন থাকে এবং ক্যালোরির হিসাব রাখার কথা অনেকেই ভুলে যান, সেখানে এই উদ্যোগ নিঃসন্দেহে নজর কাড়ার মতো।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কোনও এক বিয়েবাড়ির মেনু কার্ডের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জনৈক রেডিট ব্যবহারকারী এই মেনু কার্ডের ছবি আপলোড করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এই অভিনব চিন্তাভাবনার জন্য অনেকেই উদ্যোক্তাদের সাধুবাদ জানাচ্ছেন।

ভাইরাল হওয়া মেনু কার্ডটির শুরুতেই অতিথিদের স্বাগত জানিয়ে লেখা হয়েছে, “চ্যারিটি হলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজ ভালবাসালে উদযাপন করছি। এছাড়া আমাদের কোনও লক্ষ্য নেই। অনুগ্রহ করে স্বাচ্ছ্যন্দমতো পার্টি উপভোগ করুন। খাবার-দাবারের স্বাদ নিন। তবে অনুরোধ খাবার নষ্ট করবেন না।” এই বিশেষ মেনু কার্ডটির নামকরণ করা হয়েছে ‘ক্যালোরি মেমো’ (Calorie Memo)।

মেনু কার্ডে বিভিন্ন বাঙালি খাবারের পদের পাশে যেমন ক্যালোরির উল্লেখ রয়েছে, তেমনই কন্টিনেন্টাল বা অন্যান্য খাবারের ক্যালোরিও স্পষ্টভাবে লেখা হয়েছে। ফলে অতিথিরা সহজেই তাঁদের পছন্দের খাবারের ক্যালোরি সম্পর্কে অবগত হতে পারছেন এবং সেই অনুযায়ী খাবার নির্বাচন করতে পারছেন।

এই অভিনব উদ্যোগ একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতাকে উৎসাহিত করছে, তেমনই বিয়েবাড়ির মতো অনুষ্ঠানেও পরিমিত আহারের বার্তা দিচ্ছে। নেটিজেনরা এই মেনু কার্ডের ছবি শেয়ার করে এর উদ্ভাবনী চিন্তাভাবনার প্রশংসা করছেন এবং মনে করছেন, অন্যান্য বিয়েবাড়ির আয়োজকদেরও এই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। খাদ্য অপচয় রোধের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার এই মেলবন্ধন নিঃসন্দেহে এক নতুন দিগন্ত উন্মোচন করল।