বৈশাখের আগেই সোনার দামে বড় পতন, চিন্তা নেই মধ্যবিত্তদের? আজকের রেট জানলে চমকে যাবেন…

বিয়ের মরশুম দরজায় কড়া নাড়ছে, আর সেই সঙ্গে মধ্যবিত্তের মাথায় চিন্তার ভাঁজ—এই দামে সোনা কেনা কীভাবে সম্ভব! ৮০-৯০ হাজারে ছুঁইছুঁই সোনার দর শুনে যেন স্বপ্নেও গয়না কেনার কথা ভাবতে ভয় করছে। তবে একটা স্বস্তির খবর দিচ্ছেন বিশেষজ্ঞরা—সোনার দামে খুব তাড়াতাড়ি বড়সড় পতন আসতে পারে!
বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আগামীতে ৬০-৬৫ হাজার টাকা প্রতি ১০ গ্রাম পর্যন্ত নেমে যেতে পারে। ইতিমধ্যেই একটু একটু করে কমছে দাম। আজও সোনার দর অনেকটাই নেমেছে।
📉 আজকের সোনার দাম (সোমবার):
🟡 ২২ ক্যারেট সোনা
১ গ্রাম: ₹৮,৩০৯
১০ গ্রাম: ₹৮৩,০৯০
১০০ গ্রাম: ₹৮,৩০,৯০০
➡️ একদিনে কমল ₹১০০
🟡 ২৪ ক্যারেট সোনা (সবচেয়ে খাঁটি)
১ গ্রাম: ₹৯,০৬৫
১০ গ্রাম: ₹৯০,৬৫০
১০০ গ্রাম: ₹৯,০৬,৫০০
➡️ একদিনে কমেছে ₹১০০
🟡 ১৮ ক্যারেট সোনা (বাজেট-বন্ধু)
১ গ্রাম: ₹৬,৭৯৮
১০ গ্রাম: ₹৬৭,৯৮০
১০০ গ্রাম: ₹৬,৭৯,৮০০
➡️ একদিনে কমেছে ₹১০০
⚪ রুপোর দাম
১০০ গ্রাম: ₹৯,৩৯০
১ কেজি: ₹৯৩,৯০০
➡️ একদিনে রুপোর দামও কমেছে ₹১০০
🔍 বিশেষজ্ঞরা যা বলছেন:
সোনার আন্তর্জাতিক বাজার, ডলার রেট এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তে দাম আরও পড়তে পারে। তাই যাঁরা গয়না কেনার কথা ভাবছেন, তাঁরা একটু অপেক্ষা করলেই বেশি লাভে পেতে পারেন সোনার গহনা।
💡 টিপস: এখনই কেনার চেয়ে কিছুদিন অপেক্ষা করে দাম পড়লে কেনা বুদ্ধিমানের কাজ হবে।