বাংলাদেশে উত্তোলিত হলো ভারতের জাতীয় পতাকা,পালন করা হলো স্বাধীনতা দিবস

প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বাংলা‌দেশস্থ ভারতীয় হাইকমিশন দেশটির ৭৬তম স্বাধীনতা দিবস পালন করেছে। সোমবার সকা‌লে ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়।

ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, এ বছরের স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতার ৭৫তম বছরকে চিহ্নিত করে এবং আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়েছে। যথাযথ শ্রদ্ধার স‌ঙ্গে দিবস‌টি পাল‌লে হাইক‌মিশন কর্মকর্তা, কর্মচারীসহ ভারতীয় নাগ‌রিকরা উপ‌স্থিত ছি‌লেন।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। দিবস‌টি উপল‌ক্ষে যথাযথ মরযাদায় শ্রদ্ধা জ্ঞাপন ক‌রেন। তিনি ভারতের রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

দিবস‌টি উপল‌ক্ষে আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে ভারতীয় একদল সদস্য জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে অবস্থান করা অনেক ভারতীয় অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *