স্বাধীনতা দিবস: জেলের অনুষ্ঠানে গুটি গুটি পায়ে পার্থ চট্টোপাধ্যায়

এইমুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন SSC দুর্নীতি কান্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেলের কোণে বসে না থেকে সংশোধনাগারের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশ নিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, অনেকেই এদিন পতাকা তোলার অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। গুটি গুটি পায়ে সেখানে হাজির হন পার্থ চট্টোপাধ্যায়। জাতীয় পতাকার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে তিনি। এরপর ফিরে যান। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে এদিনও সংশোধনাগারে বিশেষ মেনু। সূত্রের খবর, এদিনের মেনুতে ছিল পুরোপুরি বাঙালিয়ানা খাবার।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবীর কাছে জানতে চান তৃণমূলের কোনও নেতা-নেত্রী তাঁর খোঁজ নিচ্ছে কি না। প্রাক্তন মন্ত্রীর সেই প্রশ্নের উত্তরে আইনজীবী জানান, ‘দলের কোনও শীর্ষ নেতৃত্ব তাঁর খোঁজ নিচ্ছে না। তবে বেহালার কিছু দলীয় কর্মী খোঁজ নিচ্ছেন।’ এই কথা শুনে প্রাক্তন মন্ত্রী ভেঙে পড়লেন খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *