রামনবমীর দিন রামের এই মূর্তি পুজো করলেই সুখ-সমৃদ্ধির বন্যা বয়ে আসবে আপনার সংসারে! দেখেনিন

চৈত্র মাসের শুক্ল নবমী তিথি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র দিন। এই দিনেই ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রঘুবংশে জন্মগ্রহণ করেছিলেন। তাঁকে বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে পূজিত করা হয়। তাই রামনবমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বিশ্বাস, ভক্তি ও নৈতিকতার প্রতীকও।
অনেকে মনে করেন, এই দিন ঘরে রামের মূর্তি বা ছবি স্থাপন করলে জীবনের নানা সমস্যা দূর হয়, সুখ-সমৃদ্ধি প্রবাহিত হয়। আপনি কি ভাবছেন এই রামনবমীতে ঘরে রামমূর্তি আনবেন? তাহলে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
কেমন রামমূর্তি ঘরে রাখা উচিত?
বাস্তু বিশেষজ্ঞদের মতে, একা রামের মূর্তির বদলে ‘রাম দরবার’ রাখাই শুভ। রামের বাঁদিকে সীতা, ডানদিকে লক্ষ্মণ এবং সামনে ভক্ত হনুমান — এই চারজনকে একসঙ্গে বলা হয় রাম দরবার। এই মূর্তি বা ছবি ঘরে রাখলে পরিবারে শান্তি, ঐক্য ও ইতিবাচক শক্তি বজায় থাকে।
প্রাচীন কালে বহু বাড়িতে রাম দরবারের মূর্তি বা ছবি দেখা যেত। নিয়মিত সেই মূর্তি পূজা করলে ঘরে শান্তি, সৌভ্রাতৃত্ব ও সাফল্য আসে — এমন বিশ্বাস বহু প্রাচীন।
রাম দরবার কোথায় রাখবেন?
বাড়ির ঠাকুরঘরই রাম দরবার রাখার জন্য সেরা স্থান।বাস্তুশাস্ত্র মতে, পূর্ব বা উত্তর দিকে রামের দরবার স্থাপন করা শুভ।ভুল করে দক্ষিণ বা পশ্চিমমুখী রেখে দেবেন না, এতে ঘরে বিরক্তি, অশান্তি তৈরি হতে পারে।
🪔 কীভাবে পূজা করবেন রাম দরবারের?
সকালে উঠে স্নান সেরে পরিচ্ছন্ন পোশাক পরুন।রাম দরবারকে গঙ্গাজলে শুদ্ধ করুন।এরপর তাদের বস্ত্র ও ফুল নিবেদন করুন।ধূপ, দীপ জ্বালিয়ে পূজা করুন ও ভক্তিভরে প্রার্থনা করুন।শেষে আরতি করে প্রসাদ বিতরণ করুন।
বিশ্বাস করা হয়, নিয়ম করে এইভাবে পূজা করলে ভক্তির শক্তিতে দুঃখ-কষ্ট দূর হয় এবং রামের কৃপায় জীবন হয়ে ওঠে সৌভাগ্যময়।