Freedom: যাকে ইচ্ছা ভালোবাসা ও পছন্দের পোশাক পরার স্বাধীনতা চান মিমি
August 15, 2022

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করছে ভারত। এমন দিনে কলকাতার চিত্রনায়িকা ও এমপি মিমি চক্রবর্তী যাকে ইচ্ছা ভালোবাসা আর পছন্দের পোশাক পরার স্বাধীনতা চান।
সোমবার ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় মিমি বলেছেন, ‘আশা করি, আমরা সকলে যেন প্রত্যেক দিন প্রকৃত অর্থে স্বাধীনতা খুঁজে পাই। নিজেদের কথা বলার স্বাধীনতা যেন পাই। যাকে ইচ্ছা ভালোবাসার, মনের মতো নিজেকে গড়ে তোলার, পছন্দের পোশাক পরার স্বাধীনতাও যেন পাই।’
তাঁর কথায়, ‘যা কিছু আমাদের বৈচিত্র্যের মাঝে ঐক্যকে নষ্ট করতে পারে, সেগুলো থেকেও যেন আমরা স্বাধীনতা পাই।’
View this post on Instagram
২০১০ সালে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’র হাত ধরে মিমির অভিনয়ে হাতেখড়ি। ধারাবাহিকের পর কাজ শুরু করেন বড় পর্দায়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ২০১৯ সালে শুরু হয় তাঁর রাজনৈতিক সফর।