কেউ তাঁর খোঁজ নিচ্ছেন না, প্রাক্তন মন্ত্রীকে জানালেন আইনজীবী

১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে জেলে রয়েছেন তিনি। আজ, সোমবার স্বাধীনতা দিবসের দিন জেলে নিঃসঙ্গ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশ নেননি তিনি।

পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবীর কাছে জানতে চান তৃণমূলের কোনও নেতা-নেত্রী তাঁর খোঁজ নিচ্ছে কি না। প্রাক্তন মন্ত্রীর সেই প্রশ্নের উত্তরে আইনজীবী জানান, ‘দলের কোনও শীর্ষ নেতৃত্ব তাঁর খোঁজ নিচ্ছে না। তবে বেহালার কিছু দলীয় কর্মী খোঁজ নিচ্ছেন।’ এই কথা শুনে প্রাক্তন মন্ত্রী ভেঙে পড়লেন খবর।

প্রসঙ্গত, এইমুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন SSC দুর্নীতি কান্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, জেলে সাধারণ কয়েদিদের থেকে সুযোগ -সুবিধা নিতেও নিষেধ করে দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *