‘প্রচন্ড ভয় পেয়েছি’, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

রবিবার পশ্চিম বেহালার এক অনুষ্ঠানে গিয়ে নাম না করেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীকে কার্যত বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন মমতা ব্যানার্জি।
পাল্টা হিসেবে কবিতা শেয়ার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কবিতার শুরুতেই লেখা, ‘চোরে চোরে মাসতুতো ভাই, কেষ্ট দিদির প্রিয় তাই।’ কবিতার মাঝামাঝি স্থানে শুভেন্দুর গলায় কটাক্ষের সুর। তিনি বলেন, ‘আমারও তো লাগে ভয়, কে এবার জেলে যাবে, কে বাইরে রায় ?’
প্রসঙ্গত, ২০২২ সালে বাংলার বুকে ঘটে গিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে দুইটি বড় ঘটনা। একটি হল নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার। আর দ্বিতীয়টি হল গরু পাচারকাণ্ডে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের গ্রেফতার। দুজনই গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।