‘সামান্য কিছু সম্পত্তি রয়েছে’, কটাক্ষ বিজেপি সভাপতি সুকান্তর

গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। ‘অনুব্রত মন্ডল তো কিছুই করেননি। উদ্দীপনা থাকা ভাল, উদ্দীপনা থাকলে সিবিআই-এর সুবিধা হবে।’ তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের পাশে মমতা ব্যানার্জির থাকা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বললেন, ‘ফারা কাটার জন্য যোগ্য হচ্ছে। যতই যোগ্য করুক, ফল হবে না।’ পাশাপাশি তিনি আরও বললেন, তিনি তো কিছু করেননি। একটা মেডিক্যাল কলেজ, ১০০ টা ডাম্পার এবং পেট্রোল পাম্প রয়েছে। সামান্য কিছু সম্পত্তির মালিক ওঁ।

উল্লেখ্য, অনুব্রত মন্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। কী করেছিল অনুব্রত মন্ডল ? কেন গ্রেফতার করা হল তাঁকে ? রবিবার বেহালা পশ্চিমে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রী বলেছেন, অনুব্রতকে প্রতি ভোটে ঘরবন্দী করে রাখা হয়। এবার তাঁর বাড়িতে গিয়ে তান্ডব চালিয়েছে সিবিআই। পাশাপাশি, অনুব্রতকে গ্রেফতার করে কী হবে ? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *