স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবাসীকে উপহার এক পাকশিল্পীর, রবারে বাজল ‘জনগণমন’

চারপাশ পাহাড় আর উপরে ঘন নীল আকাশ ঘেরে এক এলাকা , তাঁর মধ্যে রয়েছে বিস্তীর্ণ সবুজ অঞ্চল। মনে হচ্ছে তুলোর টানে আঁকা কোনও ছবি। প্রকৃতির তৈরী এই সুন্দর একটি ভূখণ্ডে হাতে রবার নিয়ে বসে আসেন পাকিস্তানের এক সংগীত শিল্পী। ওই সংগীত শিল্পীর নাম সিয়াল খান। সিয়াল খানের হাতের জাদুতে রবারে বেজে উঠলো ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন -অধিনায়ক জয় হে ‘। তাঁর গাওয়া ভরতীয় সংগীত সীমান্ত পার সমগ্র ভারতবাসীর মন জয় করে নেয়।
স্বাধীনতার আগে থাকা এই অখণ্ড ভূমির গায়ে সীমানার ডাক কেটে দিয়েছিলো ব্রিটিশরা।তাই হয় ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ। কিন্তু ভূখণ্ডে সীমানার দাগ থাকলেও এখনো যে দুই দেশের লোকের মধ্যে প্রেমের মিল বন্ধন রয়েছে তা প্রমান করে দেয় পাকিস্তানের এই গায়ক।
সিয়াল খানের বাজানো এই জাতীয় সংগীত টুইটারে পোস্ট করার কিছুক্ষনের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সিয়াল খান এই সংগীতের ভিডিও টি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন,’সীমান্তপারের দর্শকদের জন্য আমার উপহার।’ ৭৫ তম স্বাধীনতার এই অমৃত মহোৎসবে পাক গায়কের তরফ থেকে দেওয়া এই উপহার সত্যি খুব মনপ্রিয়।