দণ্ডের মাঝখানে আটকে যায় পতাকা, ত্রুটিপূর্ণ কর্মকান্ডে সরব অনেকেই
August 15, 2022

আজ রাজ্যের বিভিন্ন জেলায় জেলা প্রশাসনের কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলনের সময় নানা বিভ্রাটে চরম অস্বস্থিতে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলনের সময় দেখা যায় বিভিন্ন সমস্যা।
এদিন সকালে জেলা সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রথমে তা আটকে যায় দণ্ডের মাঝখানে। উল্টেও যায়। পতাকা নামিয়ে ফের উত্তোলন করা হয় মাঝদন্ড পর্যন্ত। বিষয়টি নজরে আসার পর ফের পতাকা নামিয়ে সম্পূর্ণ রূপে জাতীয় পতাকা উত্তোলিত হয়।
এহেন ত্রুটিপূর্ণ কর্মকান্ড নিয়ে নিন্দায় সরব অনেকেই। এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্নও ওঠে। সাধারণত যখন কোনো বিশিষ্ট ব্যাক্তিদের দ্বারা পতাকা উত্তোলন করানো হয় তখন কয়েক বার পরীক্ষা করে নিতে হয়। যাতে পতাকা উত্তোলনের সময় কোনো সমস্যা না হয়।