BigNews: স্বাধীনতার পর এই প্রথম, লাল কেল্লায় গর্জে উঠলো দেশীয় কামান

ভারতের প্রধানমন্ত্রী নরেনের মোদী ক্ষমতায় এসেই ডাক দিয়েছেন ভারতকে আত্মনির্ভর করার। আর সেই দিশা অনুসরণ করেই এই প্রথমবার স্বাধীনতা দিবসে গান স্যালুট দেওয়া হলো দেশে তৈরী হাউট জার কামানে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী করা হয়েছে এই অত্যাধুনিক হাতিয়ারটি।

হাতিয়ারটি তৈরী করেছে দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। আজ ৭৬ তম স্বাধনটা দিবস উপলক্ষে লালকেল্লায় দেশের উদ্যেশে ভাষণ দেন প্রধামন্ত্রী মোদী। আর সেই সময় তাকে সেই কামান দিয়েই গান স্যালুট দেওয়া হয়।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫অগাস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *