15th August: স্বাধীনতা দিবস, মোদির প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস, জানালেন শুভেচ্ছা

৭৫ বছর পূরণ করে ৭৬ বছরে পড়লো ভারতের স্বাধীনতার জয়যাত্রা। আজ ৭৬ তম স্বাধীনতা দিবসে ভারতকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধোনি ব্যক্তি বিল গেটস।

কম্পিটারের জগতের অন্যতম কিংবদন্তি এই ব্যবসায়ী বলেন ‘আজাদী কা অমৃত মহোৎসবে’ ভারতের উন্নয়ন ও স্বাস্থ সেবা এবং ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা। এই যাত্রায় অংশহিদার হতে পেরে আমরা ভাগ্যবান। ‘

প্রসঙ্গত, স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫অগাস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল।