সরকারি কর্মীদের ছুটি নিয়ে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের! ‘এপ্রিলে, টানা আটদিন অফিস যেতেই হবে

ফের রাজ্য সরকারি কর্মীদের জন্য এল গুরুত্বপূর্ণ খবর। এবার তাদের ছুটি নিয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, এপ্রিল মাসের ২ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজ্যের সকল সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রতি বছর রাম নবমীর দিনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সংগঠনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের হয়। তবে, এবছর ভোটের আবহে রাম নবমী পালনের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পুলিশের অনুমান, ওই দিন বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামতে পারেন।
এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের সকল পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনও পুলিশকর্মী এই সময় ছুটি পাবেন না বলে সরকারি সূত্রে খবর।
শুধু কনস্টেবল বা সাধারণ কর্মীরাই নন, রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং অন্যান্য বিশেষ আধিকারিকদের ছুটিও এই সময়ের জন্য বাতিল করা হয়েছে। রাজ্য পুলিশ প্রশাসন যাতে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি এই নির্দেশ অনুযায়ী, রাজ্যের পুলিশ কর্মীদের চলতি মাসে ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত টানা আট দিন অফিসে উপস্থিত থাকতে হবে। রাজ্য সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে কর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেলেও, প্রশাসনের পক্ষ থেকে এটিকে আইনশৃঙ্খলার স্বার্থে নেওয়া অপরিহার্য পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।