BigNews: ১ তারিখে এক ধাক্কায় কমলো LPG-র দাম, জেনেনিন বাংলায় দাম এখন কত?

পয়লা বৈশাখের ঠিক আগে খুশির খবর এল রান্নার গ্যাসের দামে। মঙ্গলবার, ১ এপ্রিল থেকে বাণিজ্যিক ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমল। তবে এই দাম কমেছে শুধুমাত্র ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। গৃহস্থালির ব্যবহারের ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
তেল বিপণন সংস্থাগুলি আজ পয়লা এপ্রিল থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছে। নতুন আর্থিক বছরের শুরুতেই এই দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪১ টাকা কমেছে।
নতুন দাম অনুযায়ী, দিল্লিতে এখন ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৭৬২ টাকা। অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে বেঙ্গালুরুতে এই দাম ১৮৩৬ টাকা, চেন্নাইয়ে ১৯২১ টাকা, হায়দরাবাদে ১৯৮৫ টাকা এবং কলকাতায় ১৮৬৮ টাকা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বরে সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়িয়েছিল। এমনকি গত মার্চ মাসেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল। ২০২৩ সাল থেকে বাণিজ্যিক এলপিজির দামে বড়সড় বৃদ্ধি দেখা যাওয়ায় ব্যবসায়িক ক্ষেত্রে প্রায়শই চাপ সৃষ্টি হচ্ছিল এবং খরচও অনেক বেড়ে গিয়েছিল।
পয়লা বৈশাখের আগে বাণিজ্যিক এলপিজির দাম কমায় ব্যবসায়ীরা কিছুটা হলেও আর্থিক সুরাহা পাবেন বলে মনে করা হচ্ছে। তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষের মধ্যে সেই অর্থে কোনও প্রভাব পড়বে না।