Weather: ৫০ কিমি বেগে ঝড়, সঙ্গে ভারী বৃষ্টি, জারি হল RED ALERT

গত কয়েকদিন ধরেই বইছে তাপপ্রবাহ। তীব্র রোদে বাইরে বেরোনো মুশকিল হয়ে পড়ছে। রবিবার রাত পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে উপকূলবর্তী দিঘা-মন্দারমণিসহ গোটা পূর্ব মেদিনীপুরে। সোমবারও দুর্যোগ মুক্ত হবে না উপকূল।

সোমবার ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকায়। সঙ্গে চলতে পারে বৃষ্টিও। এ ছাড়া দু’দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল হতে পারে আশঙ্কায় মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করে লাল সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতিদিনিই বদলে যায় আবহাওয়া। আর সেদিকে নজর ররেখে হাওয়া অফিস জানায় তাদের পূর্বাভাস। তখন গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে সাধারণ মানুষ। আবার কখনো বৃষ্টির জলে বানভাসি অবস্থায় বৃষ্টি কমার দিন গোনে। হাওয়া অফিস আবহাওয়ার উপর তীক্ষ্ন নজর রেখেই নিয়ম করে জারি করে পূর্বাভাস যাতে মানুষ সজাগ ও সচেতন থাকতে পারে প্রতিদিনের আবহাওয়া নিয়ে।