স্বাধীনতার উপলক্ষে মাঝরাতে ফেসবুক লাইভ অভিষেকের

SSC নিয়োক দুর্নীতি মামলায় জেলবন্ধী হয়ে আছে তৃণমূলের প্রাপ্তন মহাসচিব। সেই পরিবেশ ঠান্ডা না হতেই TMC এর আর এক নেতা CBI এর হেফাজতে। দলের এই অবস্থার মধ্যে মাঝরাতে স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনা তৃণমুল কংগ্রেসের। প্রবল বৃষ্টির মধ্যেও বিকাল থেকে চলছে দলের বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে কয়েকটিতে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বেহালায় স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ,যোগ দিবেন মিলন সংঘের অনুষ্ঠানেও। এ সবের মধ্যে দলের তরফ থেকে জানানো হয়েছে মাঝরাতে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফেসবুকে লাইভ বক্তব্য রাখবেন তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
স্বাধীনতা দিবস উপলক্ষে টুইটে অভিষেক লেখেন ,”ভারত, আমাদের গর্ব ! ভারত, আমাদের শক্তি ! ভারত, আমাদের মাতৃভূমি ! আমাদের দেশের গৌরবের জন্য, আমরা ভারতীয়রা দুর্দান্ত মাইলফলক অর্জন করব । আমাদের দেশের উন্নতির জন্য, আমরা ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব । আমরা, ভারতবাসী । মাতৃভূমির প্রতি আমাদের ভক্তি সকলকে ছাড়িয়ে যায় । আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকারকে সবার আগে রাখি । আসুন আমরা সবাই ভারতের জন্য আমাদের ভাবধারা আদান-প্রদান করি ।” দেশপ্রেমের এই ভাবনাকে আরো দৃঢ় করার আহব্বান জানিয়েছেন অভিষেক।