একটি দৃশ্যে আমির খান মুখে পান নিয়ে অভিনয় করছেন”, কিন্তু কোন সিনেমার জন্য? কেউ বলতে পারবেননা

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের একটি অভিনয়ের দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুখে পান নিয়ে সংলাপ বলছেন তিনি, কিন্তু প্রশ্ন হল— কোন সিনেমার জন্য?

অনেকেই ভাবতে পারেন, এটি হয়তো আমির খানের আসন্ন কোনও ছবির দৃশ্য। কিন্তু আসলে, এই দৃশ্যটি কোনও মুক্তিপ্রাপ্ত সিনেমার অংশ নয়, বরং এটি একটি স্ক্রিন টেস্টের ভিডিও। আমির খান তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ সিনেমার অন্যতম চরিত্র পুলিশ অফিসার শ্যাম মনোহর-এর জন্য এই অডিশন দিয়েছিলেন।

কিন্তু চরিত্রটা পেলেন না আমির!

সিনেমায় শ্যাম মনোহরের চরিত্রের জন্য প্রথমে আমির খান স্ক্রিন টেস্ট দেন। তবে পরবর্তী সময়ে পরিচালক কিরণ রাও এবং আমির খান নিজেই মনে করেন যে রবি কিষণ চরিত্রটির জন্য আরও উপযুক্ত। তাই শেষ পর্যন্ত ছবিতে শ্যাম মনোহর-এর ভূমিকায় অভিনয় করেন রবি কিষণ।

আইফা ২০২৫-এ ‘লাপাতা লেডিজ’-এর জয়জয়কার

প্রসঙ্গত, ‘লাপাতা লেডিজ’ ২০২৫ সালের আইফা পুরস্কার মঞ্চে ১০টি পুরস্কার জিতেছে! যেখানে সেরা সহ-অভিনেতা হিসাবে পুরস্কার জিতেছেন রবি কিষণ।

আমির খান নিজেই জানিয়েছেন, প্রথমে তিনি নিশ্চিত ছিলেন যে তিনি চরিত্রটি ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারবেন। তবে রবি কিষণের স্ক্রিন টেস্ট দেখার পর আমির খান ও কিরণ রাও একমত হন যে রবি কিষণ চরিত্রটির জন্য পারফেক্ট। তাই আমির নিজেই সরে দাঁড়ান এবং রবি কিষণকে সুযোগ দেন।

তবে এই ভাইরাল হওয়া দৃশ্যটি বলিউডপ্রেমীদের জন্য এক অন্যরকম চমক নিয়ে এসেছে। যদিও এটি কোনও সিনেমায় জায়গা পায়নি, তবুও অনুরাগীদের কাছে এটি একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।