ঈদের আগে কড়া বার্তা ‘মিরাট’ পুলিশের”, রাস্তার পাশে নামাজ পড়তে পারবেন না, সাফ মানা পুলিশের

ঈদকে (Eid 2025) সামনে রেখে নয়া নির্দেশিকা জারি করল মীরাট পুলিশ। জানানো হয়েছে, বিনা অনুমতিতে রাস্তার পাশে নামাজ পড়া যাবে না। নিয়ম লঙ্ঘন করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই স্পষ্ট বার্তা পুলিশের।

🚫 অনুমতি ছাড়া নামাজে কড়াকড়ি!

📌 নির্দিষ্ট মসজিদ ও ইদগাহেই প্রার্থনা করতে হবে।
📌 রাস্তায় নামাজ পড়লে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
📌 পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি!

🔴 আগেও হয়েছিল গ্রেফতার

গত বছরও একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু নিয়ম ভেঙে ৮০ জনকে আটক করা হয়। এবারও নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে মীরাট পুলিশ।

🔎 পুলিশের বার্তা

পুলিশের তরফে আয়ূষ বিক্রম সিং জানিয়েছেন—
➡️ কেউ রাস্তার পাশে নামাজ পড়তে পারবেন না।
➡️ পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে নিয়মভঙ্গ করলে।
➡️ ভবিষ্যতে আবেদন করলেও এনওসি পেতে সমস্যা হবে।

রমজানের শেষ শুক্রবারের নামাজের আগে সতর্কবার্তা জারি করে সাধারণ মানুষের কাছে পুলিশের আবেদন, নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করুন, যাতে কোনো আইন লঙ্ঘন না হয়।