অনুব্রতর লুকোনো বিপুল সম্পত্তি ও টাকার হদিস পেল CBI, জেনেনিন কোথায় কোথায়?

বৃহস্পতিবার গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে আসানসোলের শীতলপুরের গেস্ট হাউসে নিয়ে যায় সিবিআইয়ের গোয়েন্দারা। এই মুহূর্তে অনুব্রত মন্ডল রয়েছেন সিবিআই দফতরে। সেখানে জেরার মুখে পড়তে হয় অনুব্রতকে। সিবিআইয়ের তদন্তে খোঁজ মিলেছে অনুব্রতর একাধিক সম্পত্তি ও টাকার।

১. বীরভূমের ১০টি ও বর্ধমানের ৬টি রাইস মিলের মালিক অনুব্রত মন্ডল।

২. বেনামে ৬টি পেট্রোল পাম্পের মালিক তৃণমূল নেতা অনুব্রত।

৩. প্রায় ৩০টি বৈধ এবং প্রায় ১০০টি অবৈধ বালি খাদানের দখল অনুব্রতর হাতে।

৪. বেনামে প্রায় ১০০টি ডাম্পারের মালিক অনুব্রত মন্ডল।

৫. বীরভূমে বেনামে মেডিক্যাল কলেজের মালিক তৃণমূল নেতা। এ সংক্রান্ত ৫৮টি দলিল পেয়েছে সিবিআই।

৬. একাধিক জমি, বাংলো, হোটেল, গেস্ট হাউসের মালিক তৃণমূল নেতা, খবর সিবিআই সূত্রে।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *