গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মন্ডল, বন্ধ সোনাঝুরি খোয়াইয়ের হাট

শনিবার সকাল থেকে খাঁ-খাঁ করছে সোনাঝুরি। পর্যটকদের কাছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি খোয়াইয়ের হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাট কমিটি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তুলে তাঁদের এই প্রতীকি প্রতিবাদ বলে জানা গিয়েছে।

শনিবার এই ইস্যুতে প্রতিবাদ মিছিলও করে হাট কর্তৃপক্ষ। যদিও তাঁদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটকরা। দূর থেকে যে সকল পর্যটকরা এসেছিলেন খোয়াইয়ের হাট বসবে ভেবে, তাঁরা এসে দেখে সেখানে কোনো হাট বা দোকানপত্র বসেনি। আচমকা হাট বন্ধ করে দেওয়ায় করা যায়নি কোনও বেচাকেনা।

উল্লেখ্য, সোনাঝুরি খোয়াইয়ের এই হাট ব্যবসায়ীদের জন্য খুবই উল্লেখযোগ্য। শনিবার ও রবিবার এই হাটে খুবই ভিড় দেখা যায়। এখানে পর্যটকদের মূল আকর্ষণ হল এই খোয়াইয়ের হাট। এই হাট বন্ধ করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *