অসম সফর পিছিয়ে গেলো আমিরের, মুখ্যমন্ত্রী করলেন অনুরোধ

দীর্ঘ অপেক্ষা শেষে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সিনেমার প্রচারের কাজেই আমির খানের ছিল অসম সফর। তবে বলিউড সুপারস্টারের সেই সফর পিছিয়ে দেওয়া হলো। জানা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুরোধে স্বাধীনতা দিবসের পর পর্যন্ত তার সাগর পিছিয়ে দেওয়া হয়েছে।

অসমের মানুষের স্বাধীনতা দিবসের থেকে যাতে মনোসংযোগ সরে না যায় সেই কারণেই আমির খানেই অসম সফর পেছোতে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন বলে মনে করা হচ্ছে।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। কারিনা কাপুর খান এ সিনেমায় মনপ্রীত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা গেছে তাঁকে। লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *