দেরাদুনে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় একের পর এক গাড়ি ক্ষতিগ্রস্থ, দেখুন সেই ভাইরাল ভিডিও

দেরাদুনের লালচিওয়ালায় ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সেখানে রাস্তার উপর ধীর গতিতে চলছিল একাধিক গাড়ি, এমন সময় হঠাৎ করেই একটি বিশাল ‘দানব’ ট্রাক এসে একের পর এক গাড়িকে ধাক্কা দেয়।
ভিডিয়োতে দেখা যায়, রাস্তায় যানজটের মধ্যে গাড়িগুলি ধীরে চলছিল। হঠাৎ একটি ট্রাক এসে প্রথম গাড়িটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটির ধাক্কায় সেই গাড়ি সামনের দিকে এগিয়ে যায় এবং একে একে অন্যান্য গাড়িগুলির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ট্রাকটি প্রথম গাড়িটিকে এমনভাবে ধাক্কা দেয় যে, সেই গাড়িটির উপরে প্রায় পুরোপুরি উঠে যায় বিশালাকার লরিটি।

⚠️Trigger Warning: Sensitive Visual⚠️

देहरादून में लच्छीवाला टोल प्लाजा के पास भीषण हादसा। ट्रक कई गाड़ियों को घसीटता ले गया। हादसे में 2 लोगों की मौत हुई। कई गाड़ियां क्षतिग्रस्त हुईं। pic.twitter.com/HHhr6276Gj
— Sachin Gupta (@SachinGuptaUP) March 24, 2025

এই দুর্ঘটনায় ওই গাড়িতে থাকা দুই জনের মৃত্যু হয় এবং আরও কয়েকটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি এমনভাবে ঘটেছিল যে, এই দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি দেখে সাধারণ মানুষের মধ্যে শিউরেই ওঠেন।
দেরাদুন পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন, তবে প্রথম অনুমান অনুযায়ী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। নিহতদের পরিবারকে দ্রুত সাহায্য প্রদান করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুর্ঘটনাটি দেরাদুনের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশাসন এখন রাস্তায় যানবাহনের গতিসীমা এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার পরিকল্পনা করছে