বিয়ে নিয়ে বড় পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের”, স্বামীর বিরুদ্ধে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল করার অভিযোগ

বিয়ের পর গোপনীয়তা এবং সম্পর্কের পবিত্রতা নিয়ে গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ দিল এলাহাবাদ হাইকোর্ট। স্বামীর বিরুদ্ধে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্ত্রীর দ্বারস্থ হওয়ার পর, মামলার রায় দিতে গিয়ে এমন পর্যবেক্ষণ জানিয়েছে আদালত।

২০২২ সালে, উত্তরপ্রদেশের মির্জাপুরের এক মহিলা অভিযোগ করেন যে, তাঁর স্বামী তাঁর ইচ্ছার বিরুদ্ধে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। এই ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনের আওতায় স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

হাইকোর্টের বিচারপতি চারপতি বিনোদ দিবাকর বলেছেন, “বৈবাহিক সম্পর্কের পবিত্রতা নষ্ট করেছেন অভিযুক্ত। গোপনীয়তা বজায় রাখা বাহিক বন্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়।” তিনি আরও বলেন, “এই ধরনের জিনিস সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া গোপনীয়তা লঙ্ঘন করা।” এরপর আদালত জানায়, বিয়ে করা স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের গোপনীয়তা বজায় রাখা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি সম্পর্কের নৈতিক কর্তব্যও।

বিচারপতি দিবাকর বলেন, “বিয়ে করা মানে স্ত্রীর মালিকানা পাওয়া নয়। একজন স্ত্রীর গোপনীয়তার সুরক্ষা দেওয়াই স্বামীর দায়িত্ব।” এই মন্তব্যে আদালত একদিকে আইনি অধিকার আরেকদিকে সম্পর্কের নৈতিক দিকগুলোকে গুরুত্ব দিয়ে আদর্শ স্থাপন করেছে।

এই রায়ের পর সমাজে আরও একবার বিয়ে, সম্পর্ক এবং গোপনীয়তার গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।