‘সিকন্দর’-এর ট্রেলার মুক্তির পরই বান্ধবী ইউলিয়াকে নিয়ে ছুটি কাটাতে বাস্ত সালমান! ভাইরাল ভিডিও

এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দর’ মুক্তি পেতে চলেছে ৩০ মার্চ। ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে প্রকাশ্যে এসেছে এর ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। তবে ট্রেলার লঞ্চের পর এখন ছুটি মুডে রয়েছেন সলমন খান।
সম্প্রতি মুম্বইয়ের এক প্রাইভেট টার্মিনালে দেখা গেছে তাকে, তবে একা নন! সঙ্গী বান্ধবী ইউলিয়া ভান্তুর। বি-টাউনে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা নতুন কিছু নয়, তবে এবার সলমন একেবারেই লুকোছাপার পথে হাঁটেননি। পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন।
এই প্রশ্নই ঘুরছে অনুরাগীদের মনে, তবে গন্তব্য গোপন রাখা হয়েছে। গত এক বছর ধরে ‘সিকান্দর’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন ভাইজান, এখন সেই ব্যস্ততা নেই, শুধুই মুক্তির অপেক্ষা। তাই ছুটি কাটিয়ে একটু রিফ্রেশ হয়ে নেওয়ার মেজাজেই রয়েছেন তিনি।
সলমনকে এদিন দেখা গেল নীল টি-শার্ট ও কালো জিন্সে, আর ইউলিয়াও ছিলেন নজরকাড়া। অভিনেতা পাপারাৎজিদের দেখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। তবে তাদের গন্তব্য সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি, নিরাপত্তার স্বার্থেই বিষয়টি গোপন রাখা হয়েছে।
View this post on Instagram
গত কয়েক বছর ধরে একসঙ্গে দেখা যাচ্ছে সলমন খান ও ইউলিয়া ভান্তুরকে। যদিও তারা কখনও সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে কিছুদিন আগে এক ভিডিও ভাইরাল হয়, যেখানে ভিডিও কলে কথা বলার সময় সলমনকে পিছন থেকে জড়িয়ে ধরেন ইউলিয়া! এতে অনুরাগীরা নিশ্চিত, ভাইজান হয়তো আর সিঙ্গেল নন!
কাজের ক্ষেত্রে, বহুদিন পর ‘সিকান্দর’-এর মাধ্যমে বড়পর্দায় বিশেষ চমক আনছেন সলমন খান। রবিবার ট্রেলার লঞ্চের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এ আর মুরুগাদোসের পরিচালনায় ৩০ মার্চ ইদের একদিন আগে মুক্তি পাবে ছবিটি।
সলমন কি এবার ছুটি কাটিয়ে ফেরার পরই শুরু করবেন নতুন প্রোজেক্টের কাজ? নাকি আরও কিছু চমক অপেক্ষা করছে ভক্তদের জন্য? উত্তর মিলবে খুব শিগগিরই!