BigNews: শারীরিক সমস্যার কথা বলেও রেহাই মিলল না, ১০ দিনের সিবিআই হেফাজতে থাকবেন অনুব্রত মন্ডল

তৃণমূল নেতা অনুব্রত মন্ডল একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। এবার গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন তিনি। গ্রেফতার হওয়া অনুব্রত মন্ডলকে আসানসোলের বিশেষ আদালতে তোলে সিবিআই। আদালতে একাধিক শারীরিক সমস্যার কথা বলেও রেহাই পেলেন না তিনি।

গরু পাচারকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ২০ অগাস্ট পর্যন্ত অর্থাৎ ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। এদিন আদালতে তৃণমূল নেতার জামিনের আবেদনই করলেন তাঁর আইনজীবী।

যদিও অনুব্রত মন্ডল নিজে আদালতে সরব হন। কার্যত ভেঙে পড়েন বীরভূমের তৃণমূল সভাপত। তিনি কাঁদো কাঁদো গলায় বলেন, ‘আমার নানা শারীরিক সমস্যা, বিবেচনা করুন।’ এইসব কথাতে কোনো লাভ হল না তৃণমূল নেতার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *