BigNews: অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর সাংবাদিক বৈঠক তৃণমূলের

সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। তাঁর গ্রেফতারের পর সাংবাদিক বৈঠক করে তৃণমূল। ‘যে কোনও অর্থনৈতিক, দুর্নীতিযুক্ত কাজ দল প্রশ্রয় দেয় না। জিরো টলারেন্স নীতি নিয়েছে। মানুষকে কেউ ঠকালে তৃণমূল সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস কাউকে ডিফেন্ড করছে না। সিবিআই হয়তো ঠিকই করছেন।’

বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর সাংবাদিক বৈঠক করে এই দাবি করল তৃণমূল। অভিযোগ, ইডি, সিবিআই নিরপেক্ষ চেহারা হারাচ্ছে। অভিযুক্ত বিজেপি বিরোধী হলেই অতি সক্ৰিয়তা দেখাচ্ছে এজেন্সিগুলি।

উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মন্ডলকে আসানসোল আদালতে তোলে সিবিআই। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতকে গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে ‘গরু চোর’ বলে কটাক্ষের পাশাপাশি তাঁকে জুতো দেখান বিক্ষোভকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *