বিশেষ: রাখিতে কেন ৩ টি গিট্ বাঁধতে হয় জানেন? জেনেনিন বিস্তারিত

আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। একের দিনে ভাইকে তার বোন রাখি বাধে। রাখি বন্ধনের নিয়ম অনুযায়ী ভাইয়ের হাতে রাখি বন্ধনের সময় বোনেরা তিঁরি গিট্ বেঁধে দেন রাখিতে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাখি বাধার সময় তিনটি গিট্ দিলে তা শুভ। তিনটি গিট্ হলো ব্রহ্মা,বিষ্ণু, মহেশ্বরের প্রতীক।

কথিত আছে রাখির প্রথম গিট্ ভাইয়ের দীর্ঘায়ু কামনার। দ্বিতীয় গিট্ নিজের দীর্ঘায়ুর জন্য ও তৃতীয় গিট্ ভাই বোনের সম্পর্ক মজবুত করার জন্য।

রাখি পরানোর নিয়ম:

ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত।

বোনেরা তাঁদের ভাইকে চালের সিঁদুরের টিকা লাগান।

ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করেন, তারপর মিষ্টি খাওয়ানোর পর ভাইয়ের ডান হাতের কব্জিতে রাখি বেঁধে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *