প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই রহস্যময় পোস্ট কিয়ারার

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার প্রেম দীর্ঘদিনের। সম্প্রতি তাদের ব্রেকআপের গুঞ্জন চাউর হয়েছে।

দুজনের ঘনিষ্ঠসূত্রে এমন দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তবে এই গুঞ্জনের মধ্যেই ইনস্টাগ্রামে দুজনের একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছেন কিয়ারা।

এর আগে ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, ‘সিদ্ধার্থ-কিয়ারার বিচ্ছেদ হয়ে গেছে। এ প্রেমিক-প্রেমিকার দেখা-সাক্ষাৎও বন্ধ হয়ে গেছে। বিচ্ছেদের কারণটি তারাই ভালো জানেন। তবে তাদের বিচ্ছেদের ঘটনাটি সত্যিই হতাশাজনক।’

যদিও এ গুঞ্জন প্রসঙ্গে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা।

সিদ্ধার্থ বর্তমানে রোহিত শেঠির কপ ওয়েব সিরিজে কাজ করেছেন। আর কিয়ারাকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায়।

সিদ্ধার্থ মালহোত্রা ১৮ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০১২ সালে স্টুডেন্ট অফ দি ইয়ারে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সুচনা ঘটে।

কিয়ারা আদভানি ২০১৪ সালের ফুগলি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করার পর তিনি দুটি অত্যন্ত সফল চলচ্চিত্রে তারকা চরিত্রে কাজ করেন, যার একটি ক্রীড়া চলচ্চিত্র এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (২০১৬) এবং একটি পুরুষের বেপরোয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত কবির সিং (২০১৯)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *