TET: তৃণমূল বিধায়ককে তলব করলো ED, দেওয়া হলো হাজিরার নির্দেশ

সম্প্রতি কয়লা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজীনীতি। সিবিআই ও ইডির পদক্ষেপে নাভিশ্বাস উঠেছে রাজ্যের আমলা থেকে মন্ত্রীদের। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬৯ জন। একের পর এক খবরে ক্রমশ চাপে শাসক দলের বিভিন্ন নেতা থেকে আমলা বর্গ।

আজ ফের প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক শিক্ষাপর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করলো ED। সমস্ত নথি নিয়ে তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার জন্য দেওয়া হয়েছে নির্দেশ।

অনেক আগেইউ নিয়োগ দুর্নিতী মামলায় নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। আর সেই কারণে মানিককে সরিয়ে দেওয়া হয় শিক্ষা পর্ষদের পদ থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *