BJP-আগেই জোট ভাঙার আঁচ পেলেও কেন নীতীশকে আটকালো না?

বিহারের রাজনৈতিক পটচিত্রের হয়েছে বদল। তবে নীতিশ কুমারের যে NDA জোটকে থাকবেন না তা আগেই আন্দাজ করতে পেরেছিলো বিজেপি। কারণ বেশকিছুদিন ধরেই তিনি একের পর এক কেন্দ্রীয় বৈঠকের বিভিন্ন কর্মসূচি এড়িয়ে গিয়েছেন।
জানাগেছে যে নীতিশ কুমার চাইছেন রাজ্যের গন্ডি পার করে জাতীয় স্তরের রাজনীতিতে প্রবেশ করতে। আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পন্যা রয়েছে তার। তাই আসন্ন বড় নির্বাচনের কথা মাথায় রেখেই নীতিশ কুমারকে আটকানোর প্রয়াস করেনি বিজেপি।
প্রসঙ্গত,বিহারের রাজনীতিতে যে জল্পনা শুরু হয়েছিল, সেটাই এবার সত্যি হলো। রাজ্যটির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। মঙ্গলবার (৯ আগস্ট) রাজ্যপাল ফাগু চৌহানের কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন নীতীশ। যার অর্থ বিহারে সরকারিভাবে এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জমানার অবসান ঘটলো। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ইস্তফা দেওয়ার পর বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার দলের সব সংসদ সদস্য ও বিধায়ক একযোগে এনডিএ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম বিহার সংকট নিয়ে সরকারিভাবে মুখ খুললেন তিনি। নীতীশ পদত্যাগ করার অর্থ তার গোটা মন্ত্রিসভা ভেঙে গেলো। এই মন্ত্রিসভায় ১৬ জন বিজেপির মন্ত্রীও ছিলেন। তারাও পদ হারালেন। বিজেপির পক্ষ থেকে এ নিয়ে এখনও সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।