বিহার : শুরু হয়ে গেলো রাজনীতির নতুন খেলা, আস্তিন থেকে তাস বের করলো BJP

রাজ্যপালের কাছে নীতিশ কুমারকে সমর্থনকারী বিধায়কদের যে তালিকা দিয়েছেন তাতে রয়েছে আরজেডির ৭৯,জেডিইউ ৪৫ ,কংগ্রেসের ১৯ ও ১৬ জন বাম বিধায়ক সেই সাথে রয়েছে হামের ৪ জন ও নির্দল বিধায়ক সুমিত সিংয়ের নাম।

অপরদিকে বিজেপির রয়েছে ৭৭ জন বিধায়কের সমর্থন। আর এমন পরিস্থিতে বিজেপি নীতীশের সামর্থকারীদের প্রতি চাপ বাড়ানোর নিয়েছে নতুন পরিকল্পনা। সূত্রের খবর থেকে জানা যাচ্ছে বিধানসভায় অভব্য আচরণে অভিযুক্ত ১৮ জন আরজেডি বিধায়কের সদস্যপদ খারিজ করতে পারেন বিধানসভার স্পিকার তথা বিজেপি নেতা বিজয়কুমার সিনহা।

প্রসঙ্গত,বিহারের রাজনীতিতে যে জল্পনা শুরু হয়েছিল, সেটাই এবার সত্যি হলো। রাজ্যটির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। মঙ্গলবার (৯ আগস্ট) রাজ্যপাল ফাগু চৌহানের কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন নীতীশ। যার অর্থ বিহারে সরকারিভাবে এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জমানার অবসান ঘটলো। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ইস্তফা দেওয়ার পর বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার দলের সব সংসদ সদস্য ও বিধায়ক একযোগে এনডিএ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম বিহার সংকট নিয়ে সরকারিভাবে মুখ খুললেন তিনি। নীতীশ পদত্যাগ করার অর্থ তার গোটা মন্ত্রিসভা ভেঙে গেলো। এই মন্ত্রিসভায় ১৬ জন বিজেপির মন্ত্রীও ছিলেন। তারাও পদ হারালেন। বিজেপির পক্ষ থেকে এ নিয়ে এখনও সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।