দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে রইল বিরাট আপডেট, কেএল রাহুল কি থাকছেন?

আইপিএল ২০২৪-এ দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনার অবসান ঘটল। অনেকেই ভেবেছিলেন, দলে নতুন আসা কেএল রাহুলই নেতৃত্বের দায়িত্ব নেবেন, তবে শেষ পর্যন্ত দিল্লি ম্যানেজমেন্ট অক্ষর প্যাটেলকেই অধিনায়ক হিসেবে বেছে নিল

কেন অধিনায়কত্ব ছাড়লেন কেএল রাহুল?

প্রথমে দিল্লি টিম ম্যানেজমেন্ট রাহুলকেই অধিনায়ক হিসেবে বেছে নিতে চেয়েছিল, তবে তিনি এই দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি। রাহুল শুধু একজন ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখতে চান, তাই নেতৃত্বভার নেননি।

এছাড়াও, সংবাদমাধ্যম সূত্রে খবর, কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি অন্তঃসত্ত্বা, যার ফলে তিনি হয়তো এক-দুটি ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন। এই কারণেও দিল্লি ক্যাপিটালস নেতৃত্বের দায়িত্ব অক্ষরের হাতে তুলে দিতে চেয়েছিল

অক্ষরের অভিজ্ঞতা ও দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা

অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসের দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে যুক্ত রয়েছেন। অলরাউন্ডার হিসেবে জাতীয় দলেও তিনি অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন। তাই দিল্লি ম্যানেজমেন্ট মনে করছে, অক্ষরই দলের সেরা নেতা হতে পারেন।

প্রাথমিকভাবে রাহুল অধিনায়ক ও অক্ষর সহ-অধিনায়ক হবেন বলে আলোচনা চলছিল। তবে শেষ মুহূর্তে বদল আনা হয় এবং সম্পূর্ণ নেতৃত্বভার অক্ষর প্যাটেলের ওপরেই দেওয়া হয়েছে

দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা ১৭ ও ১৮ মার্চ বিশাখাপত্তনমে দলের সঙ্গে যোগ দেবেন এবং সেখানেই তারা নতুন অধিনায়কের নেতৃত্বে আইপিএলের প্রস্তুতি শুরু করবেন। এবার দেখার বিষয়, অক্ষরের নেতৃত্বে দিল্লি কেমন পারফর্ম করে!